এলাইনার কাজ করে নিয়মিত পরে থাকার মাধ্যমে। সাধারণত দিনে প্রায় ২০–২২ ঘণ্টা পরে থাকার পরামর্শ দেওয়া হয়, তবে আপনার ক্ষেত্রে ডাক্তার যে নির্দেশনা দেবেন সেটিই মেনে চলুন।
কখন খুলে রাখবেন
- খাওয়ার সময়
- পানি ছাড়া অন্য পানীয় (চা, কফি, জুস) পান করার সময়
- দাঁত ব্রাশ ও ফ্লস করার সময়
ভালো অভ্যাস
- খাওয়ার পর দাঁত ব্রাশ করে তারপর এলাইনার পরুন
- খুলে রাখলে নির্দিষ্ট কেসে রাখুন — টিস্যুতে মুড়ে রাখলে হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে
- গরম পানি নয়, স্বাভাবিক তাপমাত্রার পানিতে এলাইনার পরিষ্কার করুন
- নির্ধারিত সময়ে পরবর্তী সেট ব্যবহার শুরু করুন
বেশি সময় খুলে রাখলে দাঁত পরিকল্পনা অনুযায়ী সরে না এবং পরের ট্রে ঠিকমতো না-ও বসতে পারে। কোনো ট্রে ঢিলা বা অস্বাভাবিক টাইট মনে হলে চেম্বারে জানান।